১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ‘টুকরো টুকরো করার’ ভয় দেখানোর অভিযোগ

mitu

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

রোববার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশি একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে মাহমুদা মিতুকে হুমকি দেওয়া হয়। ফোনে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরো টুকরো করা হবে’।

এ ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে কে বা কারা ফোন করে এই হুমকি দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Advertisements