১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৭ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

এক কাপ আদা-চায়ের যত গুন

এক কাপ আদা-চায়ের যত গুন

ক্লান্তি দূর করতে এক কাপ গরম চা যেন মুহূর্তেই এনে দেয় প্রশান্তি। আর অতিথি আপ্যায়নেও চায়ের কদর সব সময়ই আলাদা। তবে সাধারণ চায়ে একটু আদা মিশিয়ে নিলেই স্বাদ ও ঘ্রাণে আসে বাড়তি মাত্রা। শুধু তাই নয়, আদা চায়ের রয়েছে বেশ কিছু উপকারিতাও। তাই চায়ের চুমুকে স্বস্তির পাশাপাশি বাড়তি উপকার পেতে আদা হতে পারে দারুণ এক সংযোজন।

হার্ট ভালো রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে: আদা চায়ে রয়েছে এমন কিছু উপাদান, যা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখতে পারে। আদা রক্ত সঞ্চালন, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ও কোলেস্টেরলের মাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শুধু আদা চা পান করলেই রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে: আদায় অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ও স্ট্রেস কমায়। আদা পানির বাষ্প নিলে বন্ধ নাক খুলে যায়।

মাথা ঘোরা কমে: প্লেনে উঠলে বা পাহাড়ি রাস্তায় যদি মাথা ঘোরার সমস্যা থাকে, তা হলে আদা চা পান করলে সেটা কমে যায়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে: টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আদা রক্তে শর্করার মাত্রা ও এইচবিএ১সি (HbA1c) নিয়ন্ত্রণে রাখতে কিছুটা সহায়তা করতে পারে। অন্যদিকে, আদার বায়োঅ্যাকটিভ উপাদান ও অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে। এসব উপাদান মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও সহায়ক হতে পারে। তবে আদা চা পান করলে আলঝেইমার্স প্রতিরোধ হয় বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে-এমন নিশ্চিত প্রমাণ এখনও নেই।

বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক: পেটের ওপরের অংশে ব্যথা, অস্বস্তি কিংবা বদহজমের সমস্যা কমাতে আদা কিছুটা উপকারী হতে পারে। পাশাপাশি, হজমের প্রক্রিয়ায় সহায়তা করতেও আদার ভূমিকা রয়েছে। তবে কোষ্ঠকাঠিন্য দূর করতে আদা চায়ের কার্যকারিতার বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

Advertisements

ঋতুস্রাবের ব্যথা কমাতে আদা চা: ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা ও অস্বস্তিতে ভোগেন অনেক নারী। এক্ষেত্রে আদা ব্যথার তীব্রতা কমাতে কিছুটা সাহায্য করতে পারে। এক কাপ গরম আদা চায়ে সামান্য মধু মিশিয়ে পান করলে আরাম মিলতে পারে। এ ছাড়া তলপেটে হালকা গরম সেঁক দিলেও ব্যথা উপশম হতে পারে। তবে সেঁক দেয়ার সময় পানি যেন অতিরিক্ত গরম না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

স্ট্রেস কমায়: আধুনিক যুগে আমরা কম-বেশি সকলেই স্ট্রেসের শিকার। আদার কড়া গন্ধ ও স্বাদ স্ট্রেস, টেনশন দুটোই দূর করে। ক্যানসার প্রতিরোধ করে। প্যানক্রিয়াস ও কোলোন ক্যানসারে দারুণ কাজ দেয় আদা চা। নিয়মিত আদা চা পানে এই জাতীয় ক্যানসারের কোষ সহজে ছড়িয়ে পড়ে না।

রক্ত সঞ্চালন বৃদ্ধি করে: আদা চায়ে আছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেল। এগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কার্ডিও ভাস্কুলার সমস্যা থাকলে সেটা দূর করে। ধমনীর চারপাশে মেদ জমতেও বাধা দেয় আদা চা। এটি একটি প্রাকৃতিক পেন কিলার। পেন কিলার না খেয়ে আদা চায়ের উপরে ব্যথা উপশমের জন্য ভরসা রাখা যেতে পারে। অস্টিয়ো আরথ্রাইট্রিস, মাথা ব্যথা, ঋতুস্রাবের ব্যথা, গলা ব্যথা এবং পেশীর ব্যথার মতো নানা ব্যথার দূর করে এই চা।

ওজন কমায়: আদা চা পান করলে কিছুটা সময় পেট ভরা অনুভূতি থাকতে পারে, যা বারবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। ফলে অতিরিক্ত খাবার গ্রহণ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। তবে শুধু আদা চা পান করলেই ওজন কমবে, এমন নয়। ওজন নিয়ন্ত্রণে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চাও গুরুত্বপূর্ণ।

Advertisements