১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিবিধ

সন্ধ্যা ৬টা থেকে ৮ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

Untitled-1_20260701_091034901

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্য কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া পূর্বাভাসটি প্রদান করেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টিপাতের পাশাপাশি সারাদেশে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের কোথাও কোথাও রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Advertisements