১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস সোফি

84cae9fbe4eb-gettyimages-2255403044

বাংলাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিকেএসপি সফরকালে নারী হকি খেলোয়াড়সহ বিভিন্ন পর্যায়ের তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। এ সময় বাংলাদেশের মেয়েদের ও তরুণীদের জন্য খেলাধুলার মাধ্যমে নতুন সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।

আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাকে তুলে ধরা হয়।

যুক্তরাজ্য হাইকমিশনের বার্তায় বলা হয়, খেলাধুলা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি মেয়েদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisements