৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২১ কার্তিক ১৪৩৩
বিনোদন

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন সারা খান

892070_4731439_Sarah-Khan2_updat

পাঁচ মাস ধরে আড়ালে রাখার পর অবশেষে ছোট মেয়ে রনিয়ার মুখ প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সারা খান। জন্মের পর থেকে মেয়ের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি তিনি। তবে এবার একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে প্রথমবারের মতো ছোট মেয়েকে দর্শকদের সামনে নিয়ে এসেছেন এই অভিনেত্রী। পাশাপাশি দুই মেয়েকে নিয়ে পরিবারের কিছু বিশেষ মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সারা খান। গত ৪ অক্টোবর প্রচারিত ওই অনুষ্ঠানে ছোট মেয়ে রনিয়াকে সঙ্গে নিয়ে হাজির হন তিনি। সেখানেই প্রথমবারের মতো মেয়ের মুখ দর্শকদের সামনে প্রকাশ করেন অভিনেত্রী।

অনুষ্ঠানে সারা জানান, রনিয়ার জন্মের পর থেকেই তাকে সাধারণ মানুষের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ কারণেই এত দিন মেয়ের কোনো ছবি প্রকাশ করেননি। অনুষ্ঠানে রনিয়ার মুখ প্রথমবার দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থাপক নিদা ইয়াসির।

তিনি জানান, দর্শকেরা এই প্রথম শিশুটির মুখ দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, মাতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে সারা খান আগেও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ফলে অভিনেত্রীর মা হয়ে ওঠার যাত্রার সঙ্গে দর্শকদেরও এক ধরনের পরিচিতি রয়েছে।

টেলিভিশন অনুষ্ঠানে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পারিবারিক কিছু ছবি প্রকাশ করেন সারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে রনিয়ার জন্মের পর থেকে তার জীবনের প্রথম পাঁচ মাসের নানা স্মৃতি উঠে এসেছে।

প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নবজাতক রনিয়াকে কোলে নিয়ে আছেন তার বাবা সংগীতশিল্পী ফালাক শাবির। অন্য একটি ছবিতে বড় মেয়ে আলিয়ানা ও ছোট মেয়ে রনিয়ার মধ্যকার মিষ্টি সম্পর্কের মুহূর্ত ধরা পড়েছে। দুই বোনের একসঙ্গে কাটানো সময়ের ছবিগুলো অনুসারীদের নজর কেড়েছে।

Advertisements

এ ছাড়া ছোট মেয়ে রনিয়ার সাম্প্রতিক একটি ছবির সঙ্গে ভালোবাসামাখা বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সেখানে মেয়েকে আদর করে ‘আমার রানি’ বলে সম্বোধন করেছেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের বিনোদনজগতের পরিচিত মুখ সারা খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। এত দিন ছোট মেয়েকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রাখলেও এবার পরিবারের বিশেষ মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। দুই মেয়েকে ঘিরে অভিনেত্রীর এই আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

Advertisements