৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা

Emergency-news-for-BCS-candidates-768×402

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রয়োজনে পরবর্তী সময়ে সংশোধন আনার অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

Advertisements