৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৮ কার্তিক ১৪৩৩
বিনোদন

‘আমি নতুন পরিবার খুঁজে নেব’—কাদের ওপর এত অভিমান ব্রিটনির?

images

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণ করার অভিযোগ তুলেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। পরিবারের কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব অভিযোগ করেন এই গায়িকা।

পোস্টের সঙ্গে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করেন ব্রিটনি। সেখানে তিনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব!’ এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরেন তিনি।

ব্রিটনির অভিযোগ, কোভিড মহামারির সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় তার বোন জেমি লিন তাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেননি। এমনকি সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের বাড়িতে সন্তানদের সঙ্গে দেখা করতে গেলেও তাকে বাথরুম ব্যবহারের সুযোগ দেওয়া হতো না।

পরিবারের সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রিটনি লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

এর আগে সাম্প্রতিক একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন এই গায়িকা। তার অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।

সেই পোস্টে আশপাশের মানুষদের ব্যঙ্গ করে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’

Advertisements
Advertisements