১ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

নতুন লুকে জয়ার চমক, ‘ডিম আগে’ বলে কী বোঝালেন অভিনেত্রী?

884690618_1720245589468027_40704

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি নিজের ভিন্নধর্মী সাজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবির সঙ্গে মজার ছলে লিখেছেন, ‘মুরগি আগে নাকি আমি! থুক্কু ডিম আগে!’

জয়ার এই রসিকতাপূর্ণ ক্যাপশন ও নতুন সাজ ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সাধারণত নিজের অভিনয় ও ফ্যাশন সচেতনতার কারণে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবারও ব্যতিক্রমী লুকে ধরা দিয়ে নজর কেড়েছেন অনুরাগীদের।

সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় জয়া আহসান। মাঝেমধ্যেই নিজের কাজ, ব্যক্তিগত মুহূর্ত ও নতুন ফটোশুটের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তার প্রতিটি নতুন পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল।

সংগৃহীত

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে সমানতালে কাজ করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন জয়া আহসান। দুই বাংলার দর্শকদের কাছে জনপ্রিয় এই অভিনেত্রী নতুন নতুন চরিত্র ও ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন।

Advertisements