১ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

নিউইয়র্কের আয়নাঘরে লাল পোশাকে নজর কাড়লেন প্রভা

sadia-jahan-prova-6ae6d5c38b1a0

দেশ-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবসর পেলেই ছুটে যান নতুন কোনো গন্তব্যে। ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টের আয়নাঘরে দেখা গেল এই অভিনেত্রীকে।

সম্প্রতি সেখান থেকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে তাঁকে দেখা গেছে উজ্জ্বল লাল রঙের পোশাকে। নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেসের সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট পার্লের দুল এবং কাঁধে লম্বা চেনের ব্যাগ পরেছিলেন তিনি। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী।

নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি শুধু পর্যবেক্ষণকেন্দ্র নয়, আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী এক পর্যটন অভিজ্ঞতা। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং বিভিন্ন অপটিক্যাল ইল্যুশনের কারণে জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয়।

এখান থেকে নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি ছবি তোলারও সুযোগ রয়েছে। প্রভার প্রকাশিত ছবিগুলোতেও আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন পরিবেশ। রৌদ্রোজ্জ্বল দিনের আলো এবং তাঁর লাল পোশাক ছবিগুলোতে যোগ করেছে ভিন্নমাত্রা।

এর আগেও বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেছেন প্রভা। সম্প্রতি শ্রীলঙ্কার মিরিসা সৈকতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানকার ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

ভ্রমণ, প্রকৃতি আর একা পথচলার প্রতি ভালো লাগার কথা বিভিন্ন সময় প্রকাশ করেছেন প্রভা। এবার নিউইয়র্কের আয়নাঘরে তোলা নতুন ছবিগুলো নিয়েও ভক্তদের নজর কেড়েছেন তিনি।

Advertisements
Advertisements