২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৩ কার্তিক ১৪৩৩
বিবিধ

বেতন বাড়ানোর দাবি: পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

বেতন বাড়ানোর দাবি: পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে যান তারা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তারা সেখান থেকে সরে যান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধের কারণে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisements