২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

পিরিয়ড শেষ হওয়ার পর নামাজ নিয়ে ইসলামের বিধান কী?

IMG_5217

পিরিয়ড বা ঋতুস্রাব শেষ হওয়ার পর কখন থেকে নামাজ আদায় করতে হবে, তা নিয়ে অনেক নারীর মধ্যেই প্রশ্ন থাকে। ইসলামী বিধান অনুযায়ী, ঋতুস্রাব চলাকালে নারীদের নামাজ আদায় করতে হয় না। তবে পিরিয়ড শেষ হয়ে পবিত্রতা অর্জনের পর আবার নামাজ আদায় করা ফরজ।

আলেমদের মতামত অনুযায়ী, পিরিয়ড যেদিন যে ওয়াক্তে শেষ হবে, সেই সময়ের নামাজের বিষয়টি বিবেচনা করতে হবে। পিরিয়ড বন্ধ হওয়ার পর গোসল করে ওই ওয়াক্তের নামাজের তাকবিরে তাহরিমা বলার মতো সময় অবশিষ্ট থাকলে সেই ওয়াক্তের নামাজ আদায় করা আবশ্যক।

অন্যদিকে, পিরিয়ড বন্ধ হওয়ার পর গোসল করে নামাজ শুরু করার মতো পর্যাপ্ত সময় না থাকলে ওই ওয়াক্তের নামাজ আদায় করা আবশ্যক হবে না। পরবর্তী ওয়াক্ত থেকে নামাজ আদায় শুরু করতে হবে।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। ধরা যাক, জোহরের ওয়াক্ত শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। কোনো নারীর পিরিয়ড দুপুর ৩টায় বন্ধ হলো এবং তার কাছে পানি রয়েছে। এ ক্ষেত্রে গোসল করে জোহরের নামাজ আদায় করার মতো সময় থাকায় তাকে ওই নামাজ আদায় করতে হবে। পানি না থাকলে শরিয়তসম্মতভাবে তায়াম্মুম করে নামাজ আদায়ের বিধান রয়েছে।

তবে পিরিয়ড যদি বিকেল ৩টা ২৫ মিনিটে বন্ধ হয়, তাহলে ওয়াক্ত শেষ হওয়ার আগে গোসল করে নামাজে দাঁড়ানোর মতো পর্যাপ্ত সময় না থাকায় ওই দিনের জোহরের নামাজ তার জন্য আবশ্যক হবে না। এরপর আসরের ওয়াক্ত শুরু হলে সেখান থেকে নামাজ আদায় করতে হবে।

Advertisements