বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
বিবিধ

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

IMG_4415

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) ও নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুর পাড়ে চলে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়।

স্বজনরা দ্রুত তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।