১৮ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ২ কার্তিক ১৪৩৩
খাবার-দাবার

সহজে ও ঝামেলামুক্ত পাবদা মাছ ভুনা

সহজে ও ঝামেলামুক্ত পাবদা মাছ ভুনা

অধিকাংশ মানুষের প্রিয় পাবদা মাছ। কেউ মাছটি ভেজে রান্না করেন, আবার কেউ ভাজা ছাড়াই রান্না করতে পছন্দ করেন। যেভাবেই রান্না করা হোক না কেন, পাবদা মাছের স্বাদই আলাদা। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে সহজে ও কম সময়ে তৈরি করবেন মজাদার পাবদা মাছ ভুনা।

উপকরণ

পাবদা মাছ: আধা কেজি, পেঁয়াজ বাটা: ১ কাপ, হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া: ১ টেবিল চামচ, লবণ: স্বাদমতো, রান্নার তেল বা সয়াবিন তেল: ২ টেবিল চামচ, সরিষার তেল: ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি: ১ মুঠো, পানি: ১ কাপ এবং ভাজা জিরার গুঁড়া: আধা টেবিল চামচ।

প্রণালি

প্রথমে সরিষার তেল ও ধনেপাতা বাদে বাকি সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মসলার মিশ্রণে পাবদা মাছ দিয়ে আলতো হাতে মেখে নিন, যেন প্রতিটি মাছের গায়ে মসলা ভালোভাবে লেগে যায়।

এরপর মিশ্রণে সরিষার তেল ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। চাইলে এ সময় টমেটো টুকরো করেও দিতে পারেন।

Advertisements

৫ মিনিট পর ঢাকনা খুলে সাবধানে ঝোল একটু নেড়েচেড়ে আরও ৫ মিনিট রান্না করুন। ঝোল কিছুটা কমে এলে ভাজা জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

সবশেষে মৃদু আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেলো সহজে ও কম সময়ে রান্না করা মজাদার পাবদা মাছ ভুনা।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই মাছের পদ।

Advertisements