বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সাভারের উল্লাইল এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করেন।
বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।
শ্রমিকদের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ। তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



