বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
খাবার-দাবার

ঘরেই সুস্বাদু ও স্পাইসি রামেন বানাবেন যেভাবে

images (27)

সকাল কিংবা সন্ধ্যার নাশতা হিসেবে রামেন বানাতে পারেন। মাঝরাতে হুটহাট ক্ষুধা লাগলেও এটি হতে পারে সহজ সমাধান।

উপকরণ: রামেন নুডলস ১ প্যাকেট, চিকেন ১ কাপ, ডিম ১টি, পেঁয়াজ আধা কাপ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, মাশরুম আধা কাপ, গাজর আধা কাপ, ভুট্টা চার ভাগের এক কাপ, পেঁয়াজপাতা পরিমাণমতো, চিকেন স্টক বা পানি ২–৩ কাপ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, তিলের তেল ১ চা চামচ, মরিচের ফ্লেক্স আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, তিল সামান্য

প্রস্তুত প্রণালি: প্রথমে চিকেন সামান্য লবণ ও মরিচ দিয়ে মেখে নিন। প্যানে তেল গরম করে চিকেন ভেজে নিন। ভালোভাবে সেদ্ধ ও বাদামি হয়ে গেলে নামিয়ে টুকরো করে রাখুন। একই প্যানে রসুন, আদা ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে চিকেন স্টক বা পানি দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে সয়া সস, অয়েস্টার সস, চিলি সস, তিলের তেল, মরিচের ফ্লেক্স, চিনি ও প্রয়োজনমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মাশরুম, গাজর ও ভুট্টা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। সবজি সামান্য নরম হলে রামেন নুডলস দিয়ে দিন। নুডলস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। তবে বেশি সেদ্ধ করবেন না। অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে ডিম অর্ধসেদ্ধ করে নিন। ডিম ঠান্ডা করে দুই ভাগ করে রাখুন। নুডলস রান্না হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিন। ওপর থেকে ভাজা চিকেন, অর্ধসেদ্ধ ডিম, পেঁয়াজপাতা ও তিল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Advertisements
ক্ষুধাপ্রস্তুত প্রণালিরামেনস্পাইসি