বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বিবিধ

শাহজালাল মাজারের দানবাক্সে স্ত্রীর চিঠি, স্বামীকে ‘কুপথে’ নেওয়ায় বিচার দাবি

a8900ebb70fd2cb4431b74f49600e26a-6a80a3a8befe9

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্সে টাকার পাশাপাশি কয়েকটি চিঠিও পাওয়া গেছে। দানবাক্স খোলার পর এসব চিঠি পাওয়া যায়। চিঠিগুলোতে ব্যক্তিগত নানা ইচ্ছা, দুঃখ-কষ্ট ও প্রার্থনার কথা লেখা রয়েছে।

একটি চিঠিতে হেনা নামের এক নারী তাঁর স্বামীকে ‘কুপথে’ নেওয়া ব্যক্তিদের বিচারের জন্য প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি তাদের বিচার করিও এবং তাদের হেদায়েত করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ, তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।’

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার দান করেন। অনেকে চিরকুটে নিজেদের মনোবাসনা লিখে দানবাক্সে রেখে যান। মাজার কর্তৃপক্ষের ভাষ্য, দানবাক্সে চিঠি পাওয়া নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিবারই এমন চিঠি পাওয়া যায়।

আরেকটি চিঠিতে ব্যক্তিগত প্রার্থনার পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই চিঠিতে নেতা-কর্মীদের হয়রানি থেকে রক্ষার জন্যও প্রার্থনা করা হয়েছে।

নারীবাংলাদেশশাহজালাল মাজারসিলেট