বিবিধ
এসএসসি ও সমমানে পাসের হার কমেছে, ফেল ৬ লাখ ৯০ হাজার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

কালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন৷
ফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে পাসের হার ছিল ৮৭.৪৪ শতাংশ, ২০২৩ সালে পাসের হার ছিল ৮০.৩৯ শতাংশ, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ, ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। গত বছর এ পরীক্ষায় ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। সে হিসাবে এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
Advertisements
Advertisements



