বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিবিধ

মোটরসাইকেলে আসছে যে নিষেধাজ্ঞা

IMG_3115

জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে বহুস্বরের হর্ন বা তীব্র, কর্কশ, বিকট ও ভীতিকর শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিআরটিএর মতে, অননুমোদিত এসব হর্ন জনদুর্ভোগ ও শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে এ ধরনের হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Advertisements
নিষেধাজ্ঞাবিআরটিএমোটর যান