১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

হৃদয়ের পর জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

61c4be6d941eb4c12436558b4ce1b383-6afabc87daaca

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। সেঞ্চুরি দেখা পেতে ৮ রানের অপেক্ষায় ছিলেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। 

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষ বলে তাওহিদ হৃদয় ১৩৭ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন।

সোমবার (১৬ নভেম্বর) মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন লিটন। বেশ সাবধানী হয়ে খেলতে থাকেন তিনি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরি করে ভিন্নধর্মী একটা উদ্‌যাপনও করেছেন লিটন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পর পকেট থেকে একটা কাগজও বের করেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’

Advertisements