বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২ আগস্ট, ২০২৬
বিবিধ

এঁটুলি পোকার কামড়ে ৪২ দিন কোমায় ছিলেন এই নারী

1751281667_entuli

গ্রিসে বেড়াতে গিয়ে এঁটুলি পোকার (টিক পোকা) কামড় খাওয়ার পর এক নারী প্রায় ছয় সপ্তাহ কোমায় ছিলেন। ওই ঘটনার পর থেকে তাঁর স্মৃতিশক্তি কমে গেছে। তিনি খিঁচুনির সমস্যায় ভুগছেন। তাঁকে এখন দিনে ১৮টি ওষুধ খেতে হয়।

৫১ বছর বয়সী ওই নারীর নাম ভিক্টোরিয়া স্টেলাস। তিনি যুক্তরাজ্যের অ্যাংলেসির বাসিন্দা। ২০১৯ সালে গ্রিসের সিরোস দ্বীপে ছুটিতে বেড়াতে গিয়ে প্রথমে ফ্লুর মতো উপসর্গে আক্রান্ত হন ভিক্টোরিয়া। দেশে ফেরার পর তাঁর রাতে খিঁচুনি শুরু হয়।

ওই নারী হাসপাতালে গেলেও চিকিৎসকেরা প্রথমে তাঁর অসুস্থতার কারণ বুঝতে পারেননি। পরে এমআরআই পরীক্ষার পর তাঁকে হেলিকপ্টারে করে লিভারপুলের ওয়ালটন সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁকে ৪২ দিন কৃত্রিমভাবে কোমায় রাখা হয়। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, ভিক্টোরিয়া এঁটুলি বা টিকবাহিত এনসেফালাইটিসে (টিবিই) আক্রান্ত হয়েছেন। এটি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে। অনেক সময় তা প্রাণঘাতীও হতে পারে।

এক সন্তানের মা ভিক্টোরিয়া বলেন, ‘এ ঘটনা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কাজ ছাড়া এখন আমি আর আগের মতো তেমন একটা বাইরে যাই না।’

Advertisements

ভিক্টোরিয়া গ্রিসে স্বামীর ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁর ধারণা, ওই বাড়িতে থাকার সময়ই তাঁকে এঁটুলি পোকা কামড় দিয়েছে। কারণ, সেখানে ছাগল ছিল। আর ছাগলের শরীরে প্রায়ই এঁটুলি পোকা থাকে।

Advertisements
এঁটুলি পোকাকোমাছাগলনারী