১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

স্পেনের খেলা দেখুন মজাদার স্প্যানিশ মিটবলের স্বাদে!

WhatsApp Image 2026-07-19 at 11.56.11 PM

আলবোন্ডিগাস – স্প্যানিশ মিটবলসের স্বাদ এবার ঘরেই। স্পেনের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় অন্যতম জনপ্রিয় নাম আলবোন্ডিগাস (Albóndigas)। রসালো মাংসের ছোট ছোট বল, টমেটোভিত্তিক সুগন্ধি সসে ধীরে ধীরে রান্না করা এই পদটি সাধারণত ভাত, ম্যাশড পটেটো বা ক্রাস্টি ব্রেডের সঙ্গে পরিবেশন করা হয়।

উপকরণ-

মিটবলের জন্য:

গরু বা খাসির কিমা – ৫০০ গ্রাম
পেঁয়াজ (কুচি) – ১টি মাঝারি
রসুন (কুচি) – ৩ কোয়া
ব্রেডক্রাম্ব – ½ কাপ
ডিম – ১টি
পার্সলে বা ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
অলিভ অয়েল – ভাজার জন্য

সসের জন্য:

অলিভ অয়েল – ২ টেবিল চামচ
পেঁয়াজ (কুচি) – ১টি
রসুন (কুচি) – ২ কোয়া
টমেটো পিউরি – ২ কাপ
বিফ বা চিকেন স্টক – ১ কাপ
পাপরিকা – ১ চা চামচ
ওরেগানো – ½ চা চামচ
তেজপাতা – ১টি
লবণ ও গোলমরিচ – স্বাদমতো

প্রণালি:

প্রথমে একটি বড় বাটিতে কিমা, পেঁয়াজ, রসুন, ব্রেডক্রাম্ব, ডিম, পার্সলে, লবণ ও গোলমরিচ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট গোল বল তৈরি করুন। একটি প্যানে অলিভ অয়েল গরম করে মিটবলগুলো চারপাশে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই।
এবার একই প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ ও রসুন নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো পিউরি, স্টক, পাপরিকা, ওরেগানো, তেজপাতা, লবণ ও গোলমরিচ দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিন। সসে ভাজা মিটবলগুলো দিয়ে ঢেকে কম আঁচে ২০–২৫ মিনিট রান্না করুন। এতে মিটবলগুলো সসের স্বাদ ভালোভাবে শুষে নেবে এবং নরম ও রসালো হবে।

পরিবেশন– গরম গরম আলবোন্ডিগাস পরিবেশন করুন ক্রাস্টি ব্রেড, সাদা ভাত, ম্যাশড পটেটো বা বাটার রাইসের সঙ্গে। ওপরে সামান্য পার্সলে কুচি ছিটিয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য- দুটোই বেড়ে যাবে।

Advertisements