বিবিধ
বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন এ কথা বলেন।
তিনি জানান, উচ্চশিক্ষার মানোন্নয়নের মাধ্যমে আরও বেশি বিদেশি শিক্ষার্থীকে বাংলাদেশে আকৃষ্ট করতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন একাডেমিক প্রোগ্রাম চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সংশ্লিষ্ট অঞ্চলের চাহিদা বিবেচনায় নেওয়া উচিত। নওগাঁর কৃষিভিত্তিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, স্থানীয় সরকার এবং প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



