১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩
বিবিধ

সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন সুবিধা প্রত্যাহার করল মেটা

images (3)

মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবসের তৈরি মিউজ ইমেজ নামের এআই মডেলে থাকা সুবিধাটির মাধ্যমে অন্যের ছবি কাজে লাগিয়ে কৃত্রিমভাবে নতুন ছবি তৈরিসহ মূল ছবি সম্পাদনা করতে পারতেন মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা। আর তাই সুবিধাটি চালুর পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। আর তাই হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রাসহ বিভিন্ন গোপনীয়তাসংশ্লিষ্ট সংগঠনগুলোও সুবিধাটি চালুর পর বিরোধিতা করে আসছিল।

তাই, গোপনীয়তা নিয়ে তীব্র সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন একটি সুবিধা প্রত্যাহার করে নিয়েছে মেটা। গত সপ্তাহে চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে ইনস্টাগ্রামের যেকোনো পাবলিক অ্যাকাউন্টে থাকা ছবি ও অন্যান্য আধেয় (কনটেন্ট) ব্যবহার করে নতুন ছবি তৈরি বা সম্পাদনা করা যেত। তবে ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়া এবং গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সুবিধাটি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্যাগ-আফট্রার একজন মুখপাত্র জানিয়েছেন, অনুমতি ছাড়া কারও ডিজিটাল প্রতিরূপ তৈরির ঝুঁকি এখন সবারই জানা। এমন কোনো সুবিধা চালু রাখা উচিত নয়। এটি বন্ধ করার সিদ্ধান্ত দায়িত্বশীল পদক্ষেপ।