বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
বিবিধ

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

e5cd906f-4ce8-4617-8a3f-ba02c83da6bd-930×523-1

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বাঘাইছড়ি, বরকল, বড় হরিণা এবং বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জেলার ৪৭টি আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৩ হাজার ৮২০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে বিলাইছড়ি উপজেলার দূরবর্তী ফারুয়া ইউনিয়ন। দুর্গম এ অঞ্চলে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।

রাইংখং নদীর তীব্র স্রোত এবং নৌপথে উপড়ে পড়া বড় বড় গাছের গুঁড়ি ও জাঁক ভেসে আসায় দুর্গম পাহাড়ি এলাকায় নৌকা নিয়ে ওপরে ওঠা অসম্ভব হয়ে পড়েছে। ফলে খাদ্য ও চিকিৎসাসামগ্রী সেখানে পৌঁছানো যাচ্ছে না।জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা বলেন, `আমরা চেষ্টা করছি দুর্গত এলাকায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার। একাধিক মেডিকেল টিম কাজ করছে। এখনো বড় ধরণের কোন রোগের প্রাদুর্ভাব নেই।’

বাঘাইছড়িতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও আতঙ্ক কাটেনি। উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভারতের ত্রিপুরা ও মিজোরামে বৃষ্টি হলেই বাঘাইছড়ির নদীগুলোতে দ্রুত পানি বেড়ে যাচ্ছে।

Advertisements

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, `প্রাকৃতিক প্রতিকুলতার মাঝেও সড়ক সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সড়কের উপর যেখানে সেখানে পাহাড় ধস হচ্ছে। সেই মাটি সরিয়ে যান চলাচল সচল রাখার চেষ্টা করছি আমরা। তবে বান্দরবান-রাঙামাটি সড়কটি সচল হতে সময় লাগবে।’

Advertisements
আশ্রয়কেন্দ্রত্রাণবন্যারাঙামাটি