বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বিবিধ

ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

att.WMwV2JbkchMRuiPWiUy65HjLIWUTM20A_c829WPU8Nw-0c5ed206a2df40860c973b7cad94905f

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ছয় বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ১৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।