বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
বিবিধ

চিকিৎসা শেষে বাঘিনী ফিরেছে সুন্দরবনে

img_6a5376f0a08dc

চলতি বছরের গত ৪ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকিরখালের অদূরে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে গুরুতর আহত হয়েছিল এই বাঘিনীটি। উদ্ধারের সময় তার সামনের বাঁ পায়ে প্রায় ৩ ইঞ্চি জায়গায় চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতস্থানে পচন ধরে।

পরবর্তীতে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের ৬ মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে বাঘিনীটি আগের চেহারায় ফিরেছে। ৯ ফুট দৈর্ঘ্যের বাঘিনীর ওজন বেড়ে হয়েছে ৯০ কেজি। তার ক্ষিপ্রতা বেড়েছে এবং সে এখন নিজে শিকার ধরে খেতে পারবে।

দীর্ঘ ৬ মাসের চিকিৎসা শেষে রোববার (১২ জুলাই) বেলা ১টায় সুন্দরবনের আন্ধারমানিক বনাঞ্চলের আন্দারিয়া খাল এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাঘিনীর গতিবিধি দেখার জন্য সুন্দরবনের ২০ বর্গ কিলোমিটার জুড়ে বসানো হয়েছে ২০টি ক্যামেরা।

Advertisements
Advertisements
চাঁদপাই রেঞ্জপুনর্বাসনবাঘিনীসুন্দরবন