বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
রূপ-সৌন্দর্য

বৃষ্টির জমা পানিতে পায়ে চুলকানি হচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

13-1399983306-1-footwash-1625778220

দিনভর বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ বেড়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে হাঁটলে পায়ের সংক্রমণ বাড়তে পারে। দীর্ঘক্ষণ ভেজা জুতা-মোজা পরে থাকলেও ছত্রাকের সংক্রমণ বাড়ে। পায়ে লালচে র‌্যাশ বের হয়। তাতে আঙুলের ভাঁজে ভাঁজে চুলকানি বা ঘা হতে পারে। তাই বাইরে থেকে ফিরে সঠিক উপায়ে পায়ের যত্ন নিতে হবে।

জীবাণু ধ্বংস করার অনুঘটক হিসেবে কাজ করে লবণ। তাই বাড়ি ফিরেই গরম পানিতে লবণ মিশিয়ে তাতে মিনিট দশেক পা ডুবিয়ে রাখুন। এরপর পা ঘষে মৃতকোষগুলো দূর করুন। হয়ে গেলে পা ধুয়ে নিন। তোয়ালে দিয়ে শুকনো করে পা মুছে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এতে শুষ্ক ত্বক মোলায়েম হবে।

অনেক সময়েই পা ভিজে থাকায় আঙুলের ফাঁকে ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে। এছাড়া চুলকানি বা ঘা দেখা দেয়। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকেই এসব বেশি হয়। সেসব থেকে রেহাই পেতে অ্যান্টিফাঙ্গাল পাউডার রাখুন। অফিসে হোক বা বাড়িতে। দিনে কয়েকবার এই পাউডার লাগিয়ে নিন। এতে ইনফেকশন বেশি ছড়াতে পারবে না এবং চুলকানিও কমবে।

নিম পাতার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিম পাতা পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে পা ধুয়ে নিন। এতেও আরাম পাবেন। কারণ নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, যা সংক্রমণ দূর করে ও চুলকানি থেকে মুক্তি দেয়।

Advertisements

Advertisements
চুলকানিবৃষ্টিমুক্তি