বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
নারী

প্রাথমিক বৃত্তির ফলাফলে এগিয়ে মেয়েরা

xTechtaranga.com_17838483266840.jpg.pagespeed.ic.zl_vByRiPM

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃত্তির ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)। অর্থাৎ ছেলেদের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি ছাত্রী বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ১৬ হাজার ৩৯৮ জন এবং ছাত্রী ১৬ হাজার ৫৬৭ জন। অন্যদিকে সাধারণ ক্যাটাগরিতে ছাত্র ১৯ হাজার ৪৯৪ জনের বিপরীতে ছাত্রী ২৬ হাজার ৭৮৭ জন বৃত্তি পেয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।

Advertisements

পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের তিন লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন। গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisements
প্রাথমিক বৃত্তিফলাফলমেয়ে