বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
বিবিধ

মেঘনা-গোমতী সেতু টোল দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরে

6264cec6883f46b8f106a7b49eaea88410e6869a

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর এ আদেশ দেন।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হকসহ আরও কয়েকজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্র পদ্ধতিতে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এতে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

দুর্নীতি দমন কমিশনের তদন্ত-সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে, এ অনিয়মের কারণে রাষ্ট্রের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় গত বছরের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫ (২) ধারায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

দুর্নীতিশেখ হাসিনা