বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২২ জুন, ২০২৬
বিবিধ

জামিন পেয়েও হারালেন কেনো মমতাজ?

momtaz

পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২২ জুন) বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ প্রদান করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। তিন মামলার জামিন স্থগিত চাওয়া হলেও এর মধ্যে একটি মামলার শুনানি শেষে রোববার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলার প্রেক্ষাপটে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ আদেশে পৃথক দুই মামলায় তার জামিন স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

কণ্ঠশিল্পীজামিনমমতাজস্থগিত