বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
নারী

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

rokeya-20251208100208

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি নারীদের ‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা-২০২৫’ অনুযায়ী, উল্লিখিত ক্ষেত্রে অবদান রাখা নারীকে মনোনয়ন দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দফতর-সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন করা হয় এবং এই উপলক্ষে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি নারীকে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

মনোনয়ন আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সফট কপি ও হার্ড কপি আকারে সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে।

আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। নির্ধারিত ছক ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।