বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বিবিধ

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি বিষয়ে নির্দেশনা জারি

HSC-cal-2606180411

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনায় নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে Casio ব্র্যান্ডের Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW ব্যবহার করতে পারবে। এসব ছাড়াও একই ধরনের সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান-প্রদান, জরুরি যোগাযোগ এবং সার্বিক সমন্বয়ের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোর্ডের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা জনসাধারণের অবগতির জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং সংবাদ স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ মোবাইল নম্বর নির্ধারণ করা হয়েছে। ই-মেইল ঠিকানা হিসেবে controller@dhakaeducationboard.gov.bd উল্লেখ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষাক্যালকুলেটরমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডহাতঘড়ি