বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
স্পটলাইট

আবারও পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

SHAGR_20250422_150537070

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবারও আদালতে জমা হয়নি। ফলে আদালত আগামী ২২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

এর মাধ্যমে আলোচিত এ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৭ বার পেছানো হলো।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে তদন্ত করে থানা-পুলিশ, পরে দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর মামলার তদন্তভার যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর কাছে।

দীর্ঘ এক যুগ পর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। গত বছরের নভেম্বরে র‍্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় সংস্থাটি।

এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

Advertisements
সাগর-রুনিসাংবাদিক দম্পতিহত্যা মামলা