বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
নারী

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

ff2169bd184e1f1c167da547c82c0347-6a315c2987eba

আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মির্জা আব্বাস-এর স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়–এর সুপারিশের ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। একই সঙ্গে আফরোজা আব্বাস চাইলে সরকারের কাছে লিখিতভাবে আবেদন করে পদত্যাগও করতে পারবেন।

Advertisements

সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি অবৈতনিক পদ।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসা আফরোজা আব্বাসের এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

Advertisements
আফরোজা আব্বাসজাতীয়তাবাদী মহিলা দলমির্জা আব্বাস