বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৩ জুলাই, ২০২৬
বিনোদন

এবার ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শী

porshi_20260613_145228028

বিশ্বকাপ ফুটবলের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ব্রাজিল দলকে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় হাতে ফুটবল নিয়ে দেখা যায় এই গায়িকাকে। ছবির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন, ‘শুভকামনা ব্রাজিল’, সঙ্গে ছিল ব্রাজিলের পতাকার ইমোজি এবং ফিফা বিশ্বকাপ-সংক্রান্ত হ্যাশট্যাগ।

পড়শীর এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানান। কেউ ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করেন, আবার কেউ মজার ছলে আক্ষেপ প্রকাশ করেন যে তাদের প্রিয় শিল্পীও ব্রাজিল সমর্থন করছেন।

উল্লেখ্য, রোববার (১৪ জুন) ভোর ৪টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। টুর্নামেন্টের প্রথম পর্বে দলটির সামনে আরও দুটি ম্যাচ রয়েছে।

Advertisements
Advertisements
পড়শীফুটবলবিশ্বকাপব্রাজিল