বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বিবিধ

শাকিরা না অন্য কেউ? বিশ্বকাপ মঞ্চে নতুন বিতর্ক

IMG_1456

২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গানটি পরিবেশন করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান কলম্বিয়ান গায়িকা শাকিরা। এরপর থেকে বিশ্বকাপের গান বললেই অনেকের মনে প্রথমেই ভেসে ওঠে সেই গানটি।

আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন শাকিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাই দাই’ গান পরিবেশন করেন তিনি। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে প্রথমবার লাইভে এই থিম সং গেয়ে দর্শকদের মুগ্ধ করেন শাকিরা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরুর আগে হওয়া এই পরিবেশনাই ছিল সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত।

তবে পারফরম্যান্স শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভিন্ন ধরনের আলোচনা। অনেকেই দাবি করেন, মঞ্চে থাকা গায়িকার চলাফেরা, শারীরিক ভঙ্গি এবং মুখের গঠন পরিচিত শাকিরার সঙ্গে পুরোপুরি মেলেনি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে কিছু দর্শকের সন্দেহের কথা তুলে ধরা হয়। একজন ব্যবহারকারী ‘দাই দাই’ গানের একটি নির্দিষ্ট নাচের স্টেপ মিস করার বিষয়টি উল্লেখ করে দাবি করেন, মঞ্চে থাকা ব্যক্তি আসল শাকিরা নন, বরং তার কোনো ডামি বা বডি ডাবল।

Advertisements

এছাড়া পুরো পরিবেশনায় শাকিরার গাঢ় রঙের সানগ্লাস পরা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এসব বিষয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মিম ও হাস্যরসাত্মক পোস্ট।

এই জল্পনা-কল্পনার পেছনে আরও একটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলীয় পারফর্মার বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন, যার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং এই বিষয়টি নতুন করে সন্দেহ বাড়াচ্ছে।

তবে এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত শাকিরা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertisements
ওপেনিংওয়ার্ল্ড কাপশাকিরা