বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিবিধ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

Daily Karatoa BAN AUS W_original_1781155894

আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে বড় পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময়সূচির কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরটি পূর্বনির্ধারিত জুন-জুলাইয়ের পরিবর্তে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন দেশের নারী ক্রিকেট সূচিতে পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। এরই অংশ হিসেবে নিজেদের ভবিষ্যৎ সূচিতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

আগের সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে নতুন সূচিতে ওয়ানডে সিরিজ অপরিবর্তিত থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওই টি-টোয়েন্টি উইন্ডোতে এখন নিউজিল্যান্ড নারী দলকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Advertisements

এদিকে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরেও এসেছে পরিবর্তন। পূর্বনির্ধারিত ফেব্রুয়ারি-মার্চ সফরের বদলে তারা অক্টোবরেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পরে মার্চে আবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে। ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

সূচি পরিবর্তনের ফলে বাংলাদেশের নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নির্ধারিত লড়াই আপাতত আর হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত ক্যালেন্ডার ও বড় টুর্নামেন্টের সমন্বয় করতে গিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

Advertisements
অস্ট্রেলিয়াটি-টোয়েন্টিনারী দলবাতিলবাংলাদেশ