বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিবিধ

রাজধানীতে বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী

WhatsApp Image 2026-06-01 at 4.30.33 PM

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ঘটনাটি মোহাম্মদপুর এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে। বাসার গেটের সামনে পৌঁছানোর পরই দুই নারী ছিনতাইয়ের শিকার হন। এ সময় চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাগেজ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালকও উপস্থিত ছিলেন। এ সময় লুঙ্গি ও কালো গেঞ্জি পরা, মাথায় ক্যাপ থাকা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে আসে। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। তারা দুই নারীকে তল্লাশি চালায়, মূল্যবান কিছু পাওয়ার আশায়। পরে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি বাড়ির সামনের সিসি ক্যামেরায় ধারণ হয়।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব জানান, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলী এলাকায় নামেন। সেখান থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে তারা ছিনতাইয়ের শিকার হন।

Advertisements

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisements
ঈদুল আজহাছিনতাইমোহাম্মদপুররাজধানী