বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৩০ মে, ২০২৬
বিবিধ

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু

Hajj-Jatra-hj-ytr-2

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট শনিবার সকালে জেদ্দা থেকে ঢাকায় পৌঁছেছে।

বিমান সূত্রে জানা গেছে, বিজি-৩৩৬ ফ্লাইটটি সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফিরে আসা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান। এ সময় বিমান ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চলতি বছর হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। হজ-পরবর্তী কার্যক্রমের আওতায় ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ১০৬টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইট পরিচালনায় সময়নিষ্ঠ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ফিরছেনফ্লাইটহজযাত্রী