ঈদে নতুন রাঁধুনী? কম ঝামেলায় বানান হাতে মাখা মাংসের ঝাল

ঈদের ছুটিতে ঘরে অতিথি আর পরিবারের আড্ডা মানেই জমজমাট খাবারের আয়োজন। কিন্তু রান্নাঘরে নতুন হলে জটিল রেসিপি দেখে অনেকেই ভয় পেয়ে যান। তাদের জন্য সহজ, ঝামেলাহীন অথচ দারুণ স্বাদের একটি পদ হতে পারে হাতে মাখা মাংসের ঝাল। অল্প উপকরণ আর সহজ রান্নাতেই তৈরি করা যায় মজাদার এই খাবার, যা গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ।
উপকরণ
১। গরুর মাংস ২ কেজি
২। আলু ৪টি
৩। পেঁয়াজকুচি ১ কাপ
৪। আদা ও রসুনবাটা ৪ টেবিল চামচ
৫। হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ টেবিল চামচ
৬। জিরাগুঁড়া ১ চা-চামচ
৭। লবণ স্বাদমতো
৮। এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে
৯। গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
১০। সয়াবিন তেল আধা কাপ
১১। পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
১২। ৭ থেকে ৮টি কাঁচা মরিচের ফালি।
প্রণালি
গরুর মাংস ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। হাঁড়িতে আলু ও বেরেস্তা ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে হাতে মাখিয়ে অল্প পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন কম তাপে। সেদ্ধ হয়ে এলে টুকরো করা আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার পরিমাণমতো ঝোলের পানি দিন। ঘন হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হাতে মাখানো মাংসের ঝাল।



