বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৬ মে, ২০২৬
বিনোদন

ব্রাজিল সাপোর্ট করতে লজ্জা লাগে: হিমি

হিমি

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে এখন সবার মাঝেই অন্যরকম এক আবেগ কাজ করছে। ছোট-বড়, নারী-পুরুষ সবাই যেন মেতে উঠেছে ফুটবলের উৎসবে। প্রিয় দল আর খেলোয়ারদের নিয়ে চলছে উচ্ছ্বাস, আলোচনা আর আনন্দের ঢেউ। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মাঝেও দেখা যাচ্ছে বিশ্বকাপের এই উন্মাদনা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক থেকে ওটিটি সবখানেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এবার অভিনয় নয়, ফুটবল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ ও অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল হলেও বর্তমান সময়ে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি।

শৈশব থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলকে সমর্থন করে আসছেন বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। বলতে পারেন, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন, তাই আমিও করি।’

তবে বর্তমান সময়ে এসে নিজের সমর্থন নিয়ে কিছুটা দ্বিধার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’

হিমির এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফুটবলপ্রেমীদের অনেকেই বিষয়টি হালকাভাবে নিয়েছেন, আবার কেউ কেউ তার মন্তব্যকে নিয়ে মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।

২০২৬ফিফাবিশ্বকাপব্রাজিলহিমি