বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিবিধ

রামিসা হ’ত্যা মামলা: আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

3wru67

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

তবে এ মামলার দুই আসামির পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। এর মধ্যেই ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এ হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিট দাখিলকে কেন্দ্র করে রোববার কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

Advertisements

আদালত সূত্র জানিয়েছে, আগামী ১ জুন মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

Advertisements
আইনজীবীমামলারামিসারাষ্ট্রীয় খরচসরকার