এই রাষ্ট্রে ধ র্ষ ণ স্বাভাবিক: তারিন জাহান

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি অভিনেত্রী ইয়াসমিন টি জাহান তারিন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
‘যে রাষ্ট্র নারীর যৌনাঙ্গ ছিঁড়ে ফেলার স্লোগানদাতাকে জাতীয় বীর বানায়, সে রাষ্ট্রে ধর্ষণ ও বলাৎকার স্বাভাবিক।‘
গত তিন চার দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধ র্ষ ণের ঘটনা সামনে এসেছে। যদিও এই যৌন সহিংসতা বছরের পর বছর ধরে বেড়েই যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিশাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার নির্মম ঘটনা।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজপথেও ব্যাপক প্রতিবাদ চলছে। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
তবে রামিশা হত্যার প্রতিবাদ চলাকালেই দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকটি ধ র্ষ ণের খবর প্রকাশ্যে আসে। একের পর এক এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ বাড়তে থাকে।
এমন পরিস্থিতিতেই অভিনেত্রী তারিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভাষা ব্যবহারের সমালোচনাও করেছেন।



