বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

image_293066_1779277852

পরিবর্তন করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম। নতুন করে হাসপাতালটিকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিসিয়াল প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের এই তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই নতুন নামসংক্রান্ত আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দাপ্তরিক অবগতির জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল বিভাগ ও দপ্তরে এই অনুলিপি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুর্মিটোলা হাসপাতালনাম পরিবর্তনমন্ত্রণালয়স্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সেবা