বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৮ মে, ২০২৬
বিবিধ

কারিনার ফেরার অপেক্ষায় দরজায় বসে পোষা কুকুর বিট্টু

hq720

মানুষের সঙ্গে পশুর সম্পর্কটা শুধু খাবার দেওয়া বা আদর করার মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক সময় এই সম্পর্ক এমন এক গভীর আবেগে পৌঁছে যায়, যা মানুষকেও বিস্মিত করে। প্রিয় মানুষটি মারা যাওয়ার পরও দিনের পর দিন দরজার সামনে বসে থাকা কুকুর, কবরের পাশে ঘুরে বেড়ানো বিড়াল কিংবা মালিকের কণ্ঠ খুঁজে বেড়ানো গরু- এসব দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা প্রকাশের ভাষা শুধু মানুষের একার নয়।

ঠিক এমনভাবেই কারিনা কায়সারের পোষা কুকুর বিট্টু এখনো প্রিয় মালিকের ফেরার আশায় বসে আছে। গতকাল বনানীর বাসার সামনে কারিনার অ্যাম্বুলেন্স দেখে ছুটে আসে পোষা কুকুর বিট্টু। কারিনার বাবা কায়সার হামিদ জানান, কারিনা বাসা থেকে বের হওয়ার পর থেকেই বিট্টু এখন পর্যন্ত মুখে কোন খাবার নেয় নি।বাসার সামনের সেই দরজার সামনেই বসে আছে কারিনা ফেরার অপেক্ষায়। অসহায় বোবা প্রাণীটি এখনো জানেনা তার মালিক কারিনা এই পৃথিবীতে নেই।

বিশেষজ্ঞদের মতে, পশুরাও অভ্যাস, গন্ধ, কণ্ঠস্বর ও দৈনন্দিন উপস্থিতির সঙ্গে আবেগগত বন্ধন তৈরি করে। যে মানুষটি প্রতিদিন খাবার দিত, ডাকত, পাশে বসত- হঠাৎ সে হারিয়ে গেলে পশুর আচরণে পরিবর্তন আসাই স্বাভাবিক। তারা বিভ্রান্ত হয়, বিষণ্ন হয়, কখনো উদ্বিগ্নও হয়ে পড়ে।

আসলে ভালোবাসা কখনো শুধু ভাষার ওপর নির্ভর করে না। কথা বলতে না পারলেও পশুরা সম্পর্ক বোঝে, মায়া বোঝে, অপেক্ষা বোঝে। তাই হয়তো মানুষ হারিয়ে যায়, কিন্তু তার জন্য দরজার সামনে বসে থাকা প্রাণীটির চোখে ভালোবাসা থেকে যায় অনেক দিন।

অপেক্ষাআশাকারিনা কায়সারপোষা কুকুরফেরাবিট্টু