বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনবুধবার, ১৩ মে, ২০২৬
বিবিধ

হঠাৎ হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হরিয...

459d18e07038e372b638e090beab0a07

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখার সিদ্ধান্ত নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে সেখানে নেওয়া হয়েছে। তাঁর অসুস্থতার খবর প্রকাশের পর কংগ্রেস দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মার্চ সোনিয়া গান্ধী জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন। স্যার গঙ্গা রাম হাসপাতালে টানা সাত দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ওই সময় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, সংক্রমণের চিকিৎসায় সোনিয়া গান্ধী অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।

সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এ নিয়ে টুইটবার্তায় তিনি সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

কংগ্রেসভারতসোনিয়া গান্ধীহাসপাতাল