বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

ঢাকায় এসে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার চালান

untitled-2-20260506144208

হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন।

এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে। এর মধ্যে টিটেনাসের প্রায় ৯০ হাজার ডোজ অন্তর্ভুক্ত আছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না। তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। আগামী ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখতে গিয়ে সম্প্রতি কিছু টিকার ঘাটতি দেখা দেয়। বিশেষ করে জরুরি ক্যাম্পেইনে বিদ্যমান মজুদ ব্যবহার করায় পরিস্থিতি আরও চাপে পড়ে। এই প্রেক্ষাপটে দ্রুত সংকট কাটিয়ে উঠতেই নতুন এই চালান আনা হয়েছে।