বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশনিবার, ৯ মে, ২০২৬
বিবিধ

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল

নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল


নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা।

এ সময় নিজেদের কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন বলে জানান তারা।

উন্নয়নএমপিনারীমির্জা ফখরুলসংসদ সদস্য