বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিবিধ

ফ্লোরিডায় আবারও দে/হের অংশ উদ্ধার; ‘বৃষ্টি’র মর/দেহ কি না, নিশ্চিত করবে পরীক্ষা

2

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে জায়গা থেকে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে (২২ মাইল) একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় তদন্ত করছে। উদ্ধার করা দেহাবশেষ নারীর নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মরদেহের খণ্ডিত অংশের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি সপ্তাহে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া ইউএসএফের বাংলাদেশি ছাত্র জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে ফালকেনবার্গ রোড কারাগারে বন্দি রয়েছে।

জনসংযোগ দপ্তর (পাবলিক অ্যাফেয়ার্স অফিস) থেকে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে উদ্ধার দেহাবশেষের মিল আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জামিলফ্লোরিডাবাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীবৃষ্টি