বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

Election-Commission-2604220351

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে আজ। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিকে, বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে এই বাছাই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদমনোনয়নপত্রসংরক্ষিত নারী আসন